সর্বশেষ

এনায়েতপুর দরবার শরীফ

খাজা ইউনুস আলী এনায়েতপুরীর ১৪১তম আবির্ভাব দিবস কাল

উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক ও মোজাদ্দেদিয়া তরিকার পথপ্রদর্শক হযরত খাজা শাহ সুফী ইউনুস আলী এনায়েতপুরী (রঃ)-এর ১৪১তম আবির্ভাব দিবস কাল শুক্রবার (২১ কার্তিক)। এ উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফে জিকির-আজগার, মিলাদ মাহফিলসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটি উদযাপন করতে দেশ-বিদেশের হাজারো আশেকান ও ভক্তদের আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০